শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কলাপাড়া প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুলের প্রচুর ক্ষমতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার

১৯৯৫ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এমএলএসএস হিসেবে চাকুরীতে যোগ দেন তিনি। এরপর ২০০৫ সালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতি পান তিনি। অথচ কম্পিউটার বিষয়ক কোন জ্ঞান নেই তার,  সেই থেকে প্রায় ১৮ বছর পটুয়াখালীর কলাপাড়া প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত আছেন মো: নজরুল ইসলাম।

এরমধ্যে বেশ কয়েকবার দুর্নীতি, অনিয়মের অভিযোগে তার বদলীর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত হয়নি। এভাবে সরকারী চাকুরী বিধি বহির্ভূত ভাবে একই কর্মস্থলে দেড় যুগ কর্মরত থেকে অবৈধ সম্পদ অর্জনের গুঞ্জন উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরন সহ ঘুষ বানিজ্যের অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও অদ্যবধি প্রতিকার মেলেনি বলে জানিয়েছে একাধিক শিক্ষক।

সূত্র জানায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল ইসলাম
শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায় করছেন। টাকা না দিলে
দিনের পর দিন, মাসের পর মাস তার টেবিলে ফাইল আটকে থাকে। শিক্ষকদের পেনশন
ফাইল, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল ছুটি, শিক্ষক লোন, বকেয়া বিল, ক্ষুদ্র
মেরামত, স্লিপ, ওয়াশ ব্লক, শ্রান্তি বিনোদন, গ্রেড যুক্ত করন সহ রুটিন
মেইনটেন্যান্সের ফাইল অফিস থেকে ছাড় করতে তাকে এক থেকে দেড় হাজার টাকা
করে দিতে হচ্ছে, এটা এখন ওপেন সিক্রেট। ফাইল জমা দেয়ার সময় শিক্ষকরা
নির্ধারিত পরিমান টাকা শিক্ষা অফিসের করনিক নজরুল ইসলামের হাতে গুঁজে
দেন।

যারা টাকা দেয় না অথবা নির্ধারিত পরিমানের কম টাকা দেয় তাদের ফাইল
ঘুরতে থাকে মাসের পর মাস।

উপজেলার ১৩০ নং উত্তর টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মো: রাকিবুল ইসলাম জানান, তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে
নজরুল’র অসৌজন্যমূলক আচরন ও ঘুষ নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি প্রাথমিকের ডিজি, ডিডি ও ডিপিইওকে দেয়া হয়েছে। যে আবেদনে একাধিক ভুক্তভোগী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একাত্মতা ঘোষনা করে স্বাক্ষর
করেছেন। কিন্তু অদ্যবধি প্রতিকার মেলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক প্রধান শিক্ষক বলেন, শিক্ষা অফিসের করনিক
নজরুল ইসলাম দীর্ঘ আঠারো বছর সরকারি নিয়মনীতি উপেক্ষা করে কলাপাড়ায়
চাকুরী করছেন। দীর্ঘদিন একই অফিসে  চাকুরি করার কারনে সকল শিক্ষক,
কর্মচারীকে জিম্মি করে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করছেন। যা যথাযথ
কর্তৃপক্ষ তার বিত্ত, সম্পদ অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল
ইসলাম বলেন, তিনি কোন দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত নন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস বলেন, অফিস সহকারী নজরুল
ইসলামের বিরুদ্ধে আমি কোন অভিযোগ পাইনি। এছাড়া সরকারী চাকুরী বিধি
অনুযায়ী ৩য় শ্রেনীর কর্মচারী এক স্থানে তিন বছরের বেশী থাকতে পারে না,
এরকম কোন বিধান নাই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান বলেন, কর্মকর্তারা
সাধারনত তিন বছরের বেশী এক জায়গায় থাকতে পারে না। কিন্তু কর্মচারীদের
বিষয়ে এরকম কোন বাধ্যবাধকতা নেই। এছাড়া অফিস সহকারী নজরুল’র বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com