শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

কলাপাড়ায় ৩২’শ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার পাঁচ, দুটি বোট জব্দ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৭৪ বার

পটুয়াখালীর কলাপাড়ার খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার দুইশ লিটার চোরাই ডিজেলসহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

এসময় জব্দ করা হয়েছে তেল পাচার কাজে নিয়োজিত দুটি ফাইবার বোট। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হলেও দুপুরে গণমাধ্যমকে এ অভিযানের তথ্য জানান নৌপুলিশ।

গ্রেফতার পাঁচ পাচারকারী হলেন ফতেম আহমেদ, খলিল হাওলাদার, আক্কাস আলী, রাজিব হাওলাদার ও তাইজুল। ফতেমের বাড়ি গলাচিপা ও বাকি চার জনের বাড়ি কলাপাড়া উপজেলায়।
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুľামান জানান, গভীর সমুদ্র থেকে তেল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের ওসি আক্তার মোর্শেদের নেতৃত্বে একটি দল বুধবার রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে অভিযান শুরু করেন।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত বোট চালিয়ে পালানোর চেষ্টা করে। রাতভর তাদের ধাওয়া শেষে সকালে আলীপুর বন্দর সংলগś খাপড়াভাঙ্গা নদীতে প্রবেশ করলে চোরাই ডিজেলসহ তাদের গ্রেফতার করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকা দিয়ে সাগর পথে তেল পাচার করছে এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ তেল চোরাকারবারী চক্রের সকল সদস্যকে গ্রেফতার করা হবে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com