বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

কলাপাড়ায় ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার

পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে উত্তোলনকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন পাখিমারা বাজারে খালের পাড়ে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যসহ থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য সংবাদিকদের জানান, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিলো। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালীরা কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com