শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়,স্ত্রীসহ আহত ৬

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার

স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে জামাতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে রোববার দুপুরে এ হামলার ঘটনায় বৃদ্ধ শ্বশুড়, স্ত্রীসহ ৬ জন আহত হয়েছে।

 

হামলায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হ্য়েছে।

 

আহতরা জানান, লালুয়া ইউনিয়নের পারভীন বেগমের সাথে প্রায় ২৫ বছর পূূবে মুসা গাজীর বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি লাল্য়ুা ইউনিয়নের জমি অধিগ্রহনের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়।

 

এ বিরোধ মিমাংশার জন্য আজ রোববার দুই পরিবারের উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসে। কিন্তু সালিশের সিদ্ধান্ত না মেনে জামাতা মুসা গাজী ও তার লোকজন অতর্কিত হামলা করে।

 

এতে তার শ্বশুড় গাজী তাইজুল ইসলাম (৬৫), স্ত্রী পারভীন বেগম (৪০),তার চাচা আনসার গাজী (৫৫), বোন রাহিমা ও ভাই মশিউর আহত হয়।

 

এসময় পাল্টা ধাওয়ায় প্রতিপক্ষের নাসির গাজী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হামলার খবর পেয়েছেন।

 

এ ঘটনায় একটি এজাহার দেয়া হয়েছে থানায়। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com