শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

কলাপাড়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় গ্রহনের পরও পা ধরে পার পেলেন দু’পরিক্ষার্থী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৩৬ বার

পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি, দাখিল ও এএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে খেপুপাড়া নেছার উদ্দীন ফাজিল মাদরাসা’র দু’শিক্ষার্থী কোরান মজিদ ও তাজভীদ বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে হাতে নাতে ধরা পড়ার পরও কেন্দ্র সচিব এর তদবিরে বহিস্কার না হওয়ার অভিযোগ উঠেছে।

 

রবিবার সকালে সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজ ভেন্যুতে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই এ ঘটনা ঘটে। এতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসারদের যথাযথ দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, রবিবার উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি, দু’টি কেন্দ্রে দাখিল ও ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি বিজ্ঞান, কলা ও বানিজ্য অনুষদে মোট পরিক্ষার্থী সংখ্যা ২১৬১। দাখিল ৯৫৯ এবং এসএসসি (ভোকেশনাল) পরিক্ষার্থী সংখ্যা ৯৫৯।

 

অপর একটি সূত্র জানায়, রবিবার সকালে খেপুপাড়া নেছার উদ্দীন ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে (কেন্দ্র কোড ৫৭০) কোরান মজিদ ও তাজভীদ বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে হাতে নাতে ধরা পড়ে দু’শিক্ষার্থী।

 

ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম এদের খাতা নিয়ে নেয়। কিন্তু ব্যবস্থা নেয়ার পূর্বেই কেন্দ্র সচিব খেপুপাড়া নেছার উদ্দীন ফাজিল মাদরাসা’র অধ্যক্ষ মো: নাসির উদ্দিন হাওলাদার তদবির করে তাদের খাতা ছাড়িয়ে নেয় এবং পরিক্ষার্থীদের দিয়ে তাদের পা ধরিয়ে মাফ চাওয়ায়।

 

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন বলে জানায় সূত্রটি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম জানান, তারা পরস্পর দেখা দেখি করছিল। তাই তাদের খাতা নিয়ে ৩০ মিনিট আটকে রাখা হয়েছে।

 

খেপুপাড়া নেছার উদ্দীন ফাজিল মাদরাসা’র অধ্যক্ষ মো: নাসির উদ্দিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা পরস্পর দেখা দেখি করছিল। তাই তাদের খাতা নিয়ে নেয়া হয়েছিল। মানবিক বিবেচনায় তাদের বহিস্কার করা না হলেও তারা কেউ পাশ করবে কিনা সন্দেহ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোখলেসুর রহমান বলেন, এ বিষয়টি তিনি জ্ঞাত নন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com