শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় কীটনাশক পুশ করে যুবকের আত্মহত্যা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার

পারিবারিক কলহের কারনে নিজের শরীরে ধান ক্ষেতে ছিটানো কীটনাশক সিরিঞ্জে ভরে পুশ করে সুমন গাজী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার রাত ৯ টার দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সুমন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ্য অবস্থায় সুমনকে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। তিনদিন আগে সে ধান ক্ষেতে ছিটানো পোকা মারার কীটনাশক সিরিঞ্জে ভরে নিজের পায়ে সে পুশ করে।

 

এতে সে ক্রমশ অসুস্থ্য হয়ে পড়ে। স্ত্রী ও শ্বশুর বাড়ির স্বজনদের সাথে কলহের কারনে সে মারসিকভাবে বিধ্বস্ত হয়ে এ কাজ করে। তারা মৃতদেহ উদ্ধার করেছেন। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

তবে নিহতের মা জানায়, কয়েকদিন আগে নিজের সন্তানকে দেখতে শ্বশুড় বাড়ি উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামে গেলে সেখানে তাকে মারধর করে শ্বশুড় বাড়ির লোকজন। এরপর সে অসুস্থ্য হয়ে পড়ে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় সে শরীরে কীটনাশক পুশ করেছে বলে তাদের জানিয়েছিলো। সে অনুযায়ী তার চিকিৎসা চলছিলো। তবে ময়নাতদন্ত হলে তার মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com