শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৩৪ বার

কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মোঃ দুলাল হোসেনের বাড়িতে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত হানা দিয়েছে।

তারা সোমবার দিবাগত মধ্যরাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

এ সময় চারজনকে দড়ি দিয়ে বেধে মারধর করা হয়। গৃহকর্তা দুলাল হোসেন জানান, আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে বেধে লুটপাট চালায়।

চড়-থাপ্পড় দেয়।

দূর্বৃত্তরা চলে গেলে তাঁরা ৯৯৯ এ কল করেন। তাৎক্ষণাৎ কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে দূর্বৃত্তরা সটকে পড়ে। এরা সবাই মুখোশধারী ছিল। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com