শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কলাপাড়ায় ৯০ কিলোমিটার সড়কের বেহাল দশা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ বার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৯০ কিলোমিটার পাকা সড়কের চরম বেহাল দশা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নির্মিত এ সড়কের অধিকাংশ সিলকোট উঠে গেছে। বর্ষা মৌশুমে পানি জমে একাকার হয়ে যায়। সড়কের অধিকাংশ যায়গায় বালু কাদামাটি বেরিয়ে গেছে।

কলাপাড়া এলজিইডি সুত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় এলজিইডি নির্মিত পাকা-কাঁচা মোট সড়ক রয়েছে ১৯৬৮ কিলোমিটার। এসব সড়কের মধ্যে বিটুমিনাস কার্পেটিং সড়ক রয়েছে ৩০৪.৯৩ কিলোমিটার। ১০৭.০৫ কিলোমিটার সড়ক রয়েছে এইচবিবি। আরসিসি ও সিসি সড়ক রয়েছে প্রায় ২ কিলোমিটার। এছাড়া কাঁচা মাটির সড়ক রয়েছে ১৫৫৪.৬১ কিলোমিটার। অত্র ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, ১২ ইউনিয়নের অন্তত ৯০ কিলোমিটার কার্পেটিং সড়ক খুব খারাপ হয়ে গেছে। চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যার মধ্যে টিয়াখালী প্রায় ৬ কিমি, চাকামইয়া ৭ কিমি, ধানখালীতে ১৪ কিমি, চম্পাপুরে ৩.৫ কিমি, লালুয়ায় ৪ কিমি, বালিয়াতলীতে ১০ কিমি, ধুলাসারে ৯ কিমি, মিঠাগঞ্জে ৮ কিমি, নীলগঞ্জে ৭.৫ কিমি, মহিপুরে ২.৫ কিমি, লতাচাপলীতে ১৬ কিমি এবং ডালবুগঞ্জ ইউনিয়নে ৩.৫ কিলোমিটার পাকা সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। বর্ষাকালে হাটু সমান কাদা হয়ে যায়।

পটুয়াখালী এলজিইডির তথ্যমতে, তিন মিটার প্রস্থ এক কিলোমিটার সড়ক পাকাকরনে আশি লাখ থেকে এক কোটি টাকা ব্যয় হয়। অথচ অবৈধ ছয় চাকার ট্রলি চলাচলের কারনে রাস্তা নির্মাণের ৬ মাসেই রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এসব রোধে নেই কোন পদক্ষেপ। ফলে সরকারের গ্রামীণ যোগাযোগের উন্নয়ন চিত্র বিবর্ণ হয়ে গেছে।

কলাপাড়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, ২০২১-২০২২ অর্থবছরে কলাপাড়ায় অন্তত ২২ কিলোমিটার পাকা সড়ক মেরামত করা হয়েছে। এছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে আট কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। পর্যায়ক্রমে সড়কগুলো পাকাকরন করার পাশাপাশি মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com