বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

করোনা রোগীর জন্য হোটেল খুঁজছি- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় বিকল্প পথ খুজতেছে সরকার। এর জন্য হাসপাতালগুলোতে স্থান সংকুলনের কারণে হাসপাতালে করোনা রোগীর জায়গা করতে না পারায় অসহায়ত্ব প্রকাশ করে বিকল্প হিসেবে হোটেল ভাড়া করার জন্য খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

 

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (০৩ আগস্ট) এক সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ৯০ শতাংশ সিটে রোগী ভর্তি আছে। আইসিইউগুলোতে ৯৫ শতাংশ রোগী রয়েছে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। কাজ চলছে। প্রথম দিকে ৫০০-৬০০ বেড দিতে পারব। পর্যায়ক্রমে এক হাজার বেডে নেওয়া যাবে।

 

তিনি বলেন, সবার হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। সেসব রোগীর জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি, সেখানে ওষধপত্র, ডাক্তার-নার্স থাকবে। কিছু অক্সিজেনের ব্যবস্থা রাখব। কারণ হাসপাতালের আর জায়গা নেই, হাসপাতাল খালিও নেই। এজন্য হোটেল খুঁজছি।

 

সভার সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমানে আইসিইউ এর অভাব রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে শনিবার থেকে কোভিড রোগীদের জন্য ডেডিকেডেট প্রায় ৬০০ শয্যার আইসিইউ কেন্দ্র স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com