শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

করোনা টিকা পাচ্ছে ১২ থেকে ১৭ বছরের স্কুলের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার
ফাইল ফটো

আগামি ১ লা নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছরের স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে সারা দেশের স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

 

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের টিকার দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। ১২ থেকে ১৭ বছরের ছেলে মেয়েদের যে টিকা কার্যক্রম তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে। সে তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছি। তারা আজ আমাদের জানিয়েছে। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করে দিয়েছে। বাকি কাজটা স্কুল থেকে করবেন।

 

তিনি বলেন, ১ নভেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু করতে পারবো। ঢাকায় ১২টি শীতাতাপনিয়ন্ত্রিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে শুরু করছি। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র আরও বাড়ানো হবে। আমরা সে চেষ্টা করছি। সারা দেশের স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করছি।

 

কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বরেন, একটু সময় নেবে। কারণ সকল কার্যক্রম তো আমরা করতে পারি না। শিক্ষা মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে সেটা আবার আমরা আইসিটি মন্ত্রণালয়ে দেই তারা নিবন্ধন করার পর। তারপর আমাদের কার্যক্রম। আমরা এখন যেটা ভাবছি সেটা ৪০ হাজারের মতো প্রতিদিন দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com