বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

করিমগঞ্জে শ্রেণিকক্ষে ছাত্রী উত্ত্যক্ত করা এবং প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করায় প্রিন্স রানাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৬৮ বার

চাঞ্চল্যকর ও আলোচিত কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্রী উত্ত্যক্ত করা এবং এর প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মূলহোতা আল আমিন@ সোহেল@ VIP রানা@ প্রিন্স রানাসহ ৪ জনকে রাজধানীর গুলিস্তান ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১২ জুন ২০২২ তারিখ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় বহিরাগত কিছু বখাটে ছেলে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছবি তোলার চেষ্টা করে।

এসময়, স্কুলের কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের স্কুল থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়।

ওই দিন বিকেলে স্কুল শেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশা যোগে স্কুল হতে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ থানাধীন তালিয়াপাড়া এলাকায় বখাটেরা তাদের অটোরিক্সার গতিরোধ করে।

এসময় তারা শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালি গালাজ করে।

ওই ঘটনায় বখাটে ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

বর্ণিত বিষয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব উক্ত বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গত রাতে কিশোরগঞ্জ ও রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামি সৌরভ মিয়া@ বাবু (১৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, সোহান @ হিরা (১৭), পিতা-মোঃ শুকন, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, সীমান্ত (১৭), পিতা-মোঃ বাবুল মিয়া, সদর, কিশোরগঞ্জ এবং উক্ত ঘটনার প্রধান আসামী ও মূলহোতা আল আমিন@ সোহেল@ VIP রানা@ প্রিন্স রানা (২২), পিতাঃ মোঃ আব্দুল খালেক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সোহেল@ VIP রানা@ প্রিন্স রানা এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে এবং নেতৃত্ব প্রদান করে। সে তার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বেশকিছুদিন যাবত উত্যক্ত করে আসছিল।

এই চক্রের অন্য সদস্যরাও বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সে বিবাহিত হওয়া সত্তেও দীর্ঘদিন যাবত স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করত।

এক্ষেত্রে কোন ছাত্রী প্রতিবাদ করতে চাইলে সে তাদের এসিড নিক্ষেপের হুমকিও প্রদান করত। স্থানীয় কেউ বাধা প্রদান বা প্রতিবাদ করলে গ্রেফতারকৃত সোহেল এর নেতৃত্বে উক্ত চক্রের সদস্যরা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং রাস্তাঘাটে হেনস্থা করত। বর্ণিত ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এবং শিক্ষার্থীরা বিচারের দাবীতে মানববন্ধন করলে জড়িতরা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

প্রথমে তারা করিমগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে গ্রেফতারকৃত সোহেল রাজধানীর গুলিস্তানে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com