মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কক্সবাজার থেকে ৪৭৬ জন রোহিঙ্গাকে আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৮৭ বার

কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৭৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৪ মে)  বিকেলে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন নারী ও অন্যরা শিশু।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটককে উৎপাত করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪৭৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের বেশির ভাগই শিশু।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ক্যাম্প ছেড়ে তারা কীভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের ভাসানচর পাঠানোর প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, সমুদ্রসৈকতে বেপরোয়াভাবে অবস্থান করা বেশকিছু রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশ আমাদের হস্তান্তর করেছেন। আমরা তাদের গণনা করে পরে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com