বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস

রিফাদ হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ বার

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু নামে এসএসসি পরীক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

ধামরাই থানার এসআই মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১২টার সময় বড়চন্দ্রাইল গ্রামে তার নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

 

নিহত রাশেদুলের বাড়ি ধামরাই কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞানে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ক্লাসমেট মো. আকাশ বলেন, রাশেদুল আর আমি একসাথে পড়াশোনা করতাম, আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখে পদার্থ বিজ্ঞানে ফেল করেছে।

এর পর সে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চাচা দেলাল উদ্দিন বলেন, আমি ও রাশেদুলের আব্বা ইসলামপুর দোকান করি।

বাড়িতে শুধু রাশেদুলের মা ও ছোট বোন জান্নাতুল থাকে। বেলা ১২টার সময় রাশেদুলের মা ছোট মেয়ে জান্নাতুলকে ঘরে রেখে কিস্তি দিতে যায়। এই সময়ে ঘরের ভিতরে দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রাশেদুলের ছোট বোন জান্নাতুল আক্তার বলেন, ভাই পাশের ঘর আটকিয়ে কী জানি করে। পরে আমি ভাইকে ডাকি কিন্তু ভিতর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে আমার ফুফুকে ডাক দেই। পরে ফুফু এসে ভাইয়াকে ডাকে কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখি রাশেদুল গলায় ফাঁস দিয়েছে।

তখন তাড়াতাড়ি করে রাশেদুলকে নামিয়ে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধামরাই থানার এসআই সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি রাশেদুল মৃত অবস্থায় পড়ে আছে। লাশের সুরতহাল করা হয়েছে। আইনগত পক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com