শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

এসআই পদের ৬৬ জন পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪২ বার
ছবি-ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদের ৬৬ জন পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর (পরিদর্শক) হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাদেরকে এই পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি ড. বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পরিদর্শক (নিরস্ত্র) পদে ২৬ জন, পরিদর্শক (সশস্ত্র) পদে ৩০ জন এবং পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ১০ জনসহ মোট ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে শুধুমাত্র পরিদর্শক পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন। এছাড়া পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, দক্ষ ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com