মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

এক পক্ষের আন্দোলন স্থগিত অপরপক্ষের চলমান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলন থেকে সড়ে প্রত্যাহার করেছে বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজের শিক্ষার্থীরা। তারা আগামী ৩০ কার্য দিবস সময় বেধে দিয়ে আন্দোলন স্থগিত করেছে।

আজ বুধবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে এ ঘোষনা দেয়।

এতে বিএম কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহবায়ক সাব্বির হোসেন বলেন, আমরা আশা করছি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করবেন এবং মেডিকেলের সকল সিন্ডিকেট এবং দালালদের নির্মূল করতে সক্ষম হবেন যদি এর ব্যাপ্তয় ঘটে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

তিনি বলেন, বরিশালে স্বাস্থ্যখাত সংকার আন্দোলন বা শের ই বাংলা মেডিকেল সংকারের আন্দোলনে বরাবরের মতোই বিএম কলেজের শিক্ষার্থীরা সামনের সারিতে ছিল। সকলের মতামতের ভিত্তিতে দীর্ঘ ১৭ দিন আন্দোলন চালিয়ে গিয়েছি।

আমাদের সকলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ একটি
প্রতিনিধি দল বরিশালের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা এবং অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গাতে পাঠান। তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। বরিশালের সুধীজনদের সাথে আলোচনা করেন।

শিক্ষার্থী ও সুধীজনদের সাথে ফলপ্রসু আলোচনার মাধ্যমে মহাপরিচালক শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আস্বাস দিয়েছেন এবং শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক মহোদয় সম্প্রতি কিছু উদ্যেগ গ্রহন করেছেন। বাকি দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেছেন।

স্বাস্থ্য উপদেষ্টার পাঠানো প্রতিনিধি দলের এবং মেডিকেলের পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা ৩০ কার্য দিবস সময় বেধে দিয়ে আন্দোলন স্থগিত করলাম।

এসময় তিনি বলেন, আগামী দিন থেকে আর জনভেগান্তি হবে না। কেউ যদি জনভোগান্তির সৃষ্টি করে তবে তা সকলর মিলে প্রতিহত করা হবে।

বিএম কলেজের শিক্ষার্থীদের একাংশেন আন্দোলন প্রত্যাহারের বিষয়ে মহিউদ্দিন রনি জানিয়েছে, যারা আন্দোলন প্রত্যাহার করেছে তাদেরকেও আমরা স্বাগত জানাই। তারা আসস্ত হয়েছে কিন্তু আমরা এখনো আসস্ত হতে পারি নাই। আমাদের আন্দোলন চলবে। কাল থেকে আমরা সবাই গণঅনশনে যাবো। পাশাপাশি ব্লোকেড কর্মসূচীও চলবে।

এদিকে হাসপাতালের সামনে আমরন অণশনে অংশ নেয়া দুই শিক্ষার্থী ইমরান ও তৌকির অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com