শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এক ঘন্টার নির্বাচন অফিসার হলেন কন্যা শিশু তাহসিন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বার

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে পটুয়াখালীতে “গার্লস টেক ওভার” কর্মসূচিতে এক ঘন্টার জন্য পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব খান আবি শাহানুর খান এর পদে এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কন্যা শিশু শিক্ষার্থী তাহসিন তাহা মনির।

আন্তজার্তিক শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে বিগত বছর গুলোর ন্যায় এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে পটুয়াখালীতে “গার্লস টেক ওভার” কর্মসূচির আয়োজন করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, এনসিটিএফের জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন, ইয়েস বাংলাদেশের সভাপতি মোঃ হাসিবুর রহমান, সিনিয়র গণমাধ্যম কর্মী আব্দুস সালাম আরিফ, সঞ্জয় দাস লিটু, মশিউর রহমান বাবলু, এমকে রানা, ইসরাত হোসেন লিটন, মহিবুল্লাহ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এক ঘন্টার নির্বাচন অফিসার তাহসিন তাহা মনির বলেন, বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনের সময় শিশুদের ব্যবহার এবং শিশু ও নারীদের প্রতি সহিংসতা মূলক আচরণ করলে, সরকারের প্রণীত শিশু ও নারীদের সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে অন্যান্য আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি মানবাধিকার লঙ্ঘন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, আমাদের দেশের সরকার নারী শিশুদের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। তারপরও নারীদের সমাজে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যেতে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যা দূর করতে যার যার স্থান থেকে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com