শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাত; কারাদন্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২১৭ বার

বরিশাল সদর উপজেলা‌য়র ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অপরাধে খলিলুর রহমান নামে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। ভুক্তভোগীরা জানান, বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বারইকান্দি ও পতাং গ্রামে গিয়ে একটি কমিটি গঠন করেন খলিল।

 

এরপর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে যাদের বাড়ি প্রয়োজন তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। এরপর ঘর না দিয়ে টাকা উত্তোলনকারীদের ঘোরাতে থাকেন। পরে ঘর না পাওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। কিন্তু তিনি টালবাহানা শুরু করেন এবং ঘোরাতে থাকেন।

 

এর মধ্যে একজনকে চেক দিলে সেই চেক ব্যাংকে নিয়ে গেলে সেখান থেকে তা প্রত্যাখ্যাত হয়। তখন তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

রোববার (১৭ অক্টোবর) টাকা দেওয়ার কথা বলে খলিলকে বরিশাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নথুল্লাবাদে আসতে বলা হলে সে সেখানে আসে। পরে তাকে সেখান থেকে ধরে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেন ভুক্তভোগীরা।
উপজেলার নির্বাহী কর্মকর্তা’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সদরের ভূমি কর্মকর্তা নিশাত তামান্না। তিনি জানান,খলিলুর রহমান কোনভাবেই একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে জড়িত নন, তিনি যাদের কথা বলেছেন তাও মিথ্যা প্রমানিত হয়েছে। তবে তিনি যে  এ প্রকল্পের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন পরিমানে টাকা নিয়েছেন তা প্রমানিত হয়েছে।
আর ভ্রাম্যমাণ আদালতে প্রতারক খলিল এসব ঘটনারসত্যতা স্বীকার করেছে। এই অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com