বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবনবাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় বারেরমতো দেশ স্বাধীন করেছি। এ দেশ আমার। এ দেশ আপনার।

ঢাবি, বুয়েট আমাদের কিন্তু পড়ার অধিকার সবার। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ সবার। মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়।

৫ আগস্ট যে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বিজয় এনেছি পরবর্তী সময় এসে আমরা দেখলাম সেই আগের মতোই দখলদারি, চাঁদাবাজি, ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে। সবাই মিলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। স্বাধীনতা অর্থবহ হবে না।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে তিনি আরও বলেন, রকিব, হুদা ও আউয়াল কমিশনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ নির্বাচন বাতিল করতে হবে। অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে হবে।

আজ শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক বাংলাদেশ মাঠে বিশাল গণমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তাদেরকে এদেশের মানুষ ভালো করে চেনে ও জানে। এসব দুর্নীতিবাজ ও লুটেরাদের এদেশের মানুষ আর সেকেন্ডবার ক্ষমতায় দেখতে চায় না।

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, নগর দক্ষিণ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুুদুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম শোয়াইব, প্রকৌশলী শেখ মুহাম্মদ মারুফ, ইমরান হোসাইন নূর, শাহাদাত হোসাইন প্রধানিয়া, মাওলানা ঢালী, ওয়ালিউল্লাহ তালুকদার, মুহাম্মদ আবদুর রহামন।

বংশাল থানা সভাপতি আলহাজ মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও আলহাজ জহিরুল ইসলাম ও আল-আমিন সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য মাওলানা আবদুল আউয়াল, আলহাজ মাহতাব উদ্দিন, আলহাজ বাছির মিয়া, মাওলানা গোলাম রহমান, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, ইয়াসিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com