শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪১৩ বার

বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ।

 

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিনও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উজিরপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘এই থানার পুলিশ সদস্যরা এখন থেকে গরীবের জন্য কাজ করবে।

 

এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। আমার নীতি হচ্ছে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আগের ওসি মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছে, আমিও সেগুলো অব্যাহত রাখবো। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।

 

রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করে ওসি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে উজিরপুর মডেল থানাকে সত্যিকারের মডেল করতে চাই। আর সেই কাজে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

 

নবাগত ওসির সঙ্গে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক জনকন্ঠের বরিশাল ব্যুরো খোকন আহম্মেদ হীরা, গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন, সংগঠনটির সভাপতি দৈনিক আমার সংবাদের বরিশাল ব্যুরো মো. জহির খান, সিনিয়র সহ-সভাপতি এস.এম আউয়াল খান (দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সরদার সোহেল (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ সবুজ (দৈনিক বাংলাদেশ বানী), প্রচার সম্পাদক বাসুদেব পাড়ুয়া (দৈনিক কলমের কন্ঠ) প্রমূখ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি), কার্যনির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর হোসেন নুরুল্লাহ (দৈনিক তারুণ্যের বার্তা), মো. তানভীর ইসলাম (বরিশাল রূপান্তর), সাধারণ সদস্য তালহা জাহিদ (দৈনিক বিপ্লবী বাংলাদেশ) ও মো. সফিকুল ইসলাম (দৈনিক একুশে সংবাদ)। সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com