শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ইসি গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার
ফাইল ফটো

সকল দলের মতামতের স্বাধীনতা দিয়েই এবারের নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া করতে যাচ্ছে রাষ্ট্রপতি।

আগামী সপ্তাহে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ২০ ডিসেম্বর সোমবার এ সংলাপ শুরু হবে। প্রথম দিন রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির নেতারা সংলাপে বসবেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি একটি স্বাধীন-নিরপেক্ষ-গ্রহণযোগ্য-শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন।

প্রথম দিন জাতীয় পার্টির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এসময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com