বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৩৬ বার

ইরানের গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বিজয়ী হন।  ইরানের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  তিনি সেখানে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (৪ আগস্ট) ভোরে তেহরানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন।

 

আগামী ৫ আগস্ট ইরানি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন। ইরানের জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

 

ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় আগামীতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তেহরানে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ইরান সম্পর্কে নতুন বার্তা দেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com