শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ইজিবাইকের ধাক্বায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১১ বার

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোস্তফা হাওলাদার নিহত হয়েছে।

ভাড়ায় চালিত মোটর সাইকেলটির আরোহী শঙ্কর মিত্র আহত হয়েছে। আহত শংকর এর বাড়ি পিরোজপুরের চড়ক গাছিয়া গ্রামে।

তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে একই জেলার স্বরুপকাঠিতে যাচ্ছিলো।

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার গাজীবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ইজিবাইক চালক পালিয়ে যায়। মোটর সাইকেলে থাকা চালক এবং যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে রাত ৮টায় সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা বাইক চালককে মৃত ঘোষনা করেন।

নিহত চালক মোস্তফা হাওলাদার পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: আবুল খায়ের রাসেল বলেন, ‘আহত শংকর মিত্র মাথায় এবং হাতে আঘাত পেয়েছে, তারো রাজাপুরে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ থানায় এনে রাখা হয়েছে।

সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com