বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ইউজিসির বাজেট : হাবিপ্রবিতে বরাদ্দ ১১৬কোটি ২৮ লাখ টাকা

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৮০ বার
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পাচ্ছে ১১৬কোটি ২৮লাখ টাকা। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ ৮ কোটি ৪৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ মে ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় অনুষ্ঠিত হয়।
এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে সর্বোচ্চ ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।
এদিকে ২০২২-২৩ অর্থবছরে হাবিপ্রবিতে বরাদ্দ ছিল ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টিতে বরাদ্দ বেড়েছে ৮কোটি ৪৭ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ইউজিসির বরাদ্দকৃত বাজেট প্রসঙ্গে হাবিপ্রবি’র কোষাধ্যক্ষ ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. বিধান চন্দ্ৰ হালদার বলেন,” প্ৰতিবছরের ন্যায় এবছরও বাজেট ১০% বৃদ্ধি পেয়েছে। বেতন ভাতা, গবেষণা, আইআরটি এবং আইকিউএসিতে ট্ৰেনিং এ এই বাজেট খরচ হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com