মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আসছে দীপ্ত টিভিতে তারকা সমৃদ্ধ ধারাবাহিক নাটক ‘‌বকুলপুর সিজন ২‘‌

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার

মহাসমারোহে আগামী ১ জানুয়ারি ২০২২ শনিবার থেকে প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন ২’।

 

বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরো টান টান গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন।

কায়সার আহমেদের পরিচালনায় তারকা সমৃদ্ধ এ ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হোমায়ারা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, প্রমুখ। প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে।

 

গল্পের শুরুতে দেখা যাবে ঝরু তালুকদার খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছে উগান্ডা। কিন্তু এখনো জানা যায়নি ঝরু তালুকদারের মূল খুনি কে? চলতে থাকে অনুসন্ধান। তখনি ভয়ঙ্কর ঘটনা ঘটে।

 

মধ্যরাতে ঘুড্ডি তালুকদারের ছোটভাই টেডি অপহরণের শিকার হয়। দিশেহারা হয়ে যায় টেডির স্ত্রী প্রিন্সেস দীবা।

ঘুড্ডি তালুকদারের সন্দেহ গিয়ে পড়ে দীবার ওপর। শুরু হয় দ্বন্দ্ব। এই সময় চাতাল ব্যবসা নিয়ে বিরোধের জেরে টেডির অপহরণের ঘটনায় গ্রেফতার হয় সুলেমান মৃধার লোক বৈরাম খাঁ।

 

কিন্তু তার বিরুদ্ধে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে কে অপহরণ করল টেডিকে? মোসলেম সরকার? নাকি বকুলপুরের ত্রাস চিতাভাই? একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com