শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

আশুলিয়ায় জাপা প্রার্থীর ভোট বর্জন

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ বার

সাভারের আশুলিয়ায় ভোট কেন্দ্রে ব্যপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ইয়ারপুর ইউনিয়ন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আল কামরান।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন তিনি।

সকালের দিকে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে।

এ অবস্থায় বেলা ১২টায় মো: আল কামরান (লাঙ্গল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক ও ইয়ারপু্র ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

আল কামরান বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এ অবস্থায় তিনি ভোট বর্জন করেছেন।

প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com