বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার

ঢাকার আশুলিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. আরাফাত রহমান আকাশ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান। এর আগে গতরাতে আশুলিয়ার খেজুরটেক এলাকার নিজ ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরাফাত রহমান আকাশ ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বড় মৌকুড়ি গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মো. আসলামের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এল পি ই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর মা একজন পোশাক শ্রমিক এবং বাবা রাজমিস্ত্রী। গত ৯ জুলাই মেয়েকে বাসায় একা রেখে তারা উভয়ে কাজে চলে যান।

সেই সুযোগে পূর্বে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসা আরাফাত ভুক্তভোগীর বাসায় যান এবং তার সাথে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেন।

পরে ভুক্তভোগীর মা বাসায় এলে তাকে কান্না জড়িত কন্ঠে বিষয়টি জানান। মেয়ের কথা শুনে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com