বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আশুলিয়ায় ফ্ল্যাটে স্ত্রী-সন্তানসহ তিনজনের রহস্যজনক মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার
ফাইল ফটো

ঢাকার আশুলিয়ায় বহুতল ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে স্ত্রী-সন্তানসহ তিন জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা দাম্পত্য কলহের জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাবের সদস্যরা।

বৃহস্পতিবার( ১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪)।

স্থানীয়রা জানায়, বাচ্চু ও তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পাশের কক্ষে তার ১৮ বছর বয়সী সন্তান থাকতেন। সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বলে চিৎকার শুরু করে।

এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙ্গে ভিতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ইয়াসমিন আক্তার বলেন, সকাল ১০ টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন স্বপ্না বেগম। ওই ফ্ল্যাটে আগে থেকে বাচ্চু অবস্থান করছিলেন।

স্বপ্না ছোট মেয়েকে নিয়ে ভিতরে প্রবেশ করে দরজা আটকে দেন। পরে পাশের কক্ষ থেকে তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিৎকার শুরু করে।

এসময় আমি প্রতিবেশীদের সহায়তায় বাচ্চুর কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি।

এসময় বিছানার জাজিমে আগুনের সাথে ধোয়ার হচ্ছিলো। পরে তাদের বাড়ির পাশের একটি হাসপাতালে নেয়ার আগেই তিনজন মারা যায়।

তাদের মধ্যে কোন কলহ চলছিল। সেই কলহের জেরেই তারা মারা গেছে বলে ধারণা করছি। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরে ঘটনা জানাজানি হলে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com