বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা সবচাইতে ভালো থাকবে——–মাওলানা রফিকুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৪ বার

আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা সব থেকে ভালো থাকবে। মহিলারা হলো মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে।

আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে।

মহিলারা আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে।

শুক্রবার (২০ জুন) সকালে মুড়াপাড়া সরকারি কলেজ অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত চার দলীয় জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন একজন আমাদের আমীর অন্যজন সেক্রেটারি জেনারেল। তাহাদের শহীদ করা হয়েছে।

মইনুদ্দিন,ফকিরুদ্দিনের দুই বছর আর হাসিনার ১৬ বছর প্রায় ১৮ বছর।মাইক্রোস্কোপ দিয়ে এই দুই মন্ত্রীর তিনটা মন্ত্রণালয়ের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু ১ টাকার দুর্নীতি তারা খুঁজে পায়নি। এতে প্রমাণিত হয় জামাতে ইসলাম দুর্নীতি করেনা।

৫ ই আগস্টের পর জামাত শিবিরের লোকেরা চাইলে কিছু চাঁদাবাজি করতে পারতো কিনা। কিন্তু জামাত কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজী করে নাই। ক্ষমতায় আসলেও জামাত চাঁদাবাজি করবে না। আমাদের দলে কোন দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ নেই। এই ঘোষণা বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কোন দল দিতে পারবে না।

কোন দল বলতে পারবেনা আমরা ক্ষমতায় যাব আমাদের দলে কোন চাঁদাবাজ দখলবাজ নেই। এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। বাংলাদেশ জামাতে ইসলামী এই ঘোষণা দিতে পারে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন,বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত, নৈরাজ্য মুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য লড়াই করছে।

এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর হল এই দেশের সম্পদের কোন অভাব নাই দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব। কাজেই নেয় নীতি ও ইনসাফ কে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।

অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী জননেতা আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামাতের সহ সেক্রেটারী মোঃ আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ আমীর মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com