শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক অবশেষে বরখাস্ত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বার
আরিফা সুলতানা

পটুয়াখালীর কলাপাড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

আদেশ সূত্রে জানা যায়, এন আই অ্যাক্টের ৩৮ ধারার মামলায় অভিযুক্ত হয়ে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা আদালত থেকে জামিন মুক্ত থাকার বিষয়টি কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছেন। এছাড়া বিভাগীয় তদন্তে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাকে বরখাস্তের সুপারিশ করায় বি.এস.আর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ১ ও ২ এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস মেমোরান্ডাম ঊউ (জবম-ঠ১১)ঝ-১২৩/৭৮-১১৫ (৫০০) মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবন ধারন/ খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

 

এর আগে দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট ২০২১ কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন।

 

যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন।

 

এছাড়া প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com