বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আলোচিত কলেজ শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার

নাটোরে ছাত্রকে বিয়ে করে আলোচিত কলেজ শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সামিউল ইসলাম শান্তকে প্রধান করে তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. আরশেদ আলী ও মেডিক্যাল অফিসার ডা. চন্দনা।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় এই তথ্য নিশ্চিত জানান।

তিনি জানান, গঠিত মেডিক্যাল টিম নিবির পর্যবেক্ষণ ও সঠিকভাবে ময়নাতদন্ত কাজ সম্পন্ন করতে কাজ করছেন। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে ঘটনা তদন্তে দুপুর পৌনে ১টায় উপ-পরিদর্শক অনিমেষ মুকুটমনির নেতৃত্বে রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট নাটোরে এসে পৌঁছে।

টানা এক ঘণ্টা সুরতহালসহ নানা আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা।

এরপরই একটি এ্যাম্বুলেন্সে খায়রুন নাহারের মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে সিআইডির কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

এ সময় অধ্যাপক খায়রুন নাহারের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খায়রুন নাহারের চাচাতো ভাই ইউনুস আলী তদন্ত করে তার বোনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com