বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আ‘লীগের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি ও মামলা করায় বিচার বিভাগীয় তদন্তর দাবি সংবাদ সম্মেলনে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২৪ বার

বরিশাল সদর ইউএনওর সাথে বরিশাল আওয়ামীলীগের গুলিবর্ষণ ও নেতাকর্মী আহতর ঘটনায় দলের পক্ষ থেকে দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

আজ বুধবার বিকেল ৪ টায় সেরনিয়াবাদ বাস ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলের পক্ষে মহানগর সভাপতি কেএম জাহাঙ্গীর সংবাদ সম্মেলন করলেও মুল বিষয়টি তুলে ধরেন বিসিসির ১ নং প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু। এসময় তিনি বলেন, বুধবার ১৮ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে বিসিসির পরিচ্ছন্ন বিভাগ অবৈধ্র বিলবোর্ড এবং ব্যানার পোস্টার অপসারনের জন্য উপজেলা কম্পেলেক্স এ গেলে সেখানে প্রথমেই আনসার সদস্যরা বাধা দেয়। এর পরে ইউএনও তার বাসা থেকে নেমে এসে পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়।

 

বিষয়টি জানতে পেরে বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ঘটনা স্থানে মহানগরের যুগ্ন সম্পাদক হাসান শাহরিয়ার বাবু ও জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন নেতাকমৃীদের পাঠালে ইউএনও তাদের সাথে খারাপ আচারন করেন। একই সাথে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে থাকা অস্র ছিনিয়ে নিয়ে নিজেই গুলি করেন। এবং বাবুকে আটকে রাখেন।

 

 

পরবর্তীতে অনান্য নেতাকর্মীরা ঘটনা স্থানে গেলে তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে বেধরক ভাবে মারধর করে নির্যাতন করায়। এসময় প্রায় ৬০ জন নেতাকর্মীরা গুলিবিদ্ধ হন। বিশেষ করে বিসিসির প্যানেল মেয়র ২ আইনজীবী মো. রফিকুল ইসলাম খোকনের শরীরে ৩৯ গিুলি (রাবার বুলেট) বিদ্ধ হয়।

 

এর মধ্যে ২৩ নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম মনিরের ডান চোখে গুলি বিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মহানগর সভাপতি কেএম জাহাঙ্গীর বলেন, এ ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। এবং এই ইউএনওর প্রত্যাহার দাবি জানাই। সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার ও প্রত্যাহার করতে হবে।

 

কোন ইন্দোনে ইউএনও এই কাজ করেছেন। তাই তিনি হুশিয়ারী দিয়ে বলেন, বরিশাল আওয়ামীলীগ কিন্তু জবাব দিতে পারে কিন্তু শাস্তিপ্রিয় বরিশালে কোন অশান্তি না করার জন্যই আমরা চুপ করে আছি।

 

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ জেলা আওয়ামীলীগের সম্পাদক তালুকদার মো. ইউনুছ, বিসিসির সিইও সৈয়দ গোলাম ফারুক, বিসিসির সকল কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামীলীগের সর্বস্থরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com