রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

আরও ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা রাতে পৌঁছাবে ঢাকায়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার

করোনা প্রতিরোধক টিকা ধীরে ধীরে বাংলাদেশে আসছে। আর এই সুবিধা ইতিমধ্যে দেশের মানুষ গ্রহণ করা শুরু করেছে। পর্যায় ক্রমে সবাইকে টিকার আওতায় আসবে হবে বিধায় দেশের মানুষের টিকা গ্রহন বেড়ে গেছে। তাই দেশে দ্রুত সময়ের মধ্যেই টিকা আসছে।

 

আর এই ধারাবাহিকতায় চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা রাতে ঢাকায় পৌঁছাবে।

 

বুধবার (১১ আগস্ট) চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে এয়ার অ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ টিকা নিয়ে রওয়ানা দিয়েছে। দোহা হয়ে রাতে ঢাকায় পৌঁছাবে এ টিকা।

 

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট এ প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। এবার দ্বিতীয় দফায় আরও ১৭ লাখ ৭৭ হাজার টিকা আসছে।

 

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com