বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আমরা মানুষের রাজনীতি করি, তাই দেশের এতো উন্নয়ন- স্বাস্থ্যমন্ত্রী

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৯২ বার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক বলেছেন,আমরা রাজনীতি করি মানুষের জন্য।

তাই মানুষ আমাদের ভোট দেয়। ভোট দেয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য উন্নয়নের রাজনীতি করে।

আমরা রাজনীতি করি নিজের জন্য নয়, মানুষের জন্য। উড়ে এসে জুড়ে বসে যারা ভোট নেয় তাদের ভোট দিবেন না। কারণ তারা নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন।

শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা হল রুমে বিজ্ঞান মেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক প্রদান, হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন, নগদ টাকা এবং কম্বল বিতরণসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক আরো বলেন, দেশে ৩০ কোটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন আনা হয়েছে। এরমধ্যে ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

যা বিশ্বের অন্য কোন দেশ পারেনি। দেশের মানুষকে করোনা মুক্ত ও সুস্থ্য রাখতে প্রধানমন্ত্রী এ উদ্দ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, সব মানুষকে সচেতন থাকতে হবে। ওমিক্রন নামে আরেকটি নতুন ভাইরাস দেশে আক্রমণ করেছে।

এই ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে সর্তক ও মাস্ক পড়তে হবে। সামাজিক দুরত্ব বর্জায় রাখতে হবে। শুনেছি এটা নাকি তিনগুন বেশি ছড়ায়।

তাই যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিবেন। আর করেনায় আক্রান্ত হলেই হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

তিনি বিজ্ঞান মেলা নিয়ে বলেন, বিজ্ঞাণের কারণে পৃথিবী আজ অনেক উন্নত হয়েছে।

বিজ্ঞান না থাকলে আমরা আজ কৃষিতে এত উন্নয়ন করতে পারতাম না। বিজ্ঞানের ফলে আমাদের দেশে কৃষি বিপ্লব ঘটেছে।

আজ আমরা কৃষিতে স্বয়ং সম্পর্ণ হয়েছি। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বিজ্ঞান শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই দেশ আরো সামনে এগিয়ে যাবে।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com