মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আবারো পাহাড় ধসে; এক পরিবারের নিহত-৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৭ বার

চট্টগ্রামের কক্সবাজারের টেকনাফের হ্নীলা ভিলেজারপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে।

 

এ সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার সৈয়দ আলমের সন্তান। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গভীর রাতে ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলমের বাড়ির পাশের পাহাড় ধসে গেলে তার তিন ছেলে ও দুই মেয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

চেয়ারম্যান আরও জানান, টানা বর্ষণে হ্নীলা ইউনিয়নে শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। এই এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com