মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দোয়ারাবাজারে কিশোর মামুন হত্যা মামলায় মালিক-কর্মচারী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩৩ বার
সৃনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোর মামুন আলী (১০) হত্যা মামলার প্রধান আসামি হোটেল মালিক ঘাতক আশ্রব আলী (৪৫) ও কর্মচারী আমজদ আলী (২২) শুক্রবার বিকালে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ঘাতক আশ্রব আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র এবং অপর আসামি আমজদ আলী দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের দোয়াগাঁও গ্রামের আবেদ আলীর পুত্র। শুক্রবার নিহতের মা রুপিয়া বেগম বাদী হয়ে হোটেল মালিক আশ্রাব আলীকে প্রধান আসামি করে হোটেল কর্মচারী আমজদ আলী গংয়ের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ফৌজদারী কার্যবিধি ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা (নং ১০) দায়ের করেন।
উল্লেখ্য, বুধবার ঈদের দিন সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারস্থ আশ্রব আলীর হোটেলের রান্নাঘর থেকে কিশোর মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে তার শরীরের বিভিন্ন স্থানে পোড়ার (আগুনে ছ্যাঁকার)দাগ রয়েছে। নিহত মামুন একই উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
ওই বাজারে একটি ভাড়াটে ঘরে স্ত্রী-সন্তানসহ দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করছেন বিল্লাল হোসেন। নিখোঁজের দুদিন পর ঈদের দিন বুধবার সকালে ওই হোটেলের বুয়া (পরিচ্ছন্নতাকর্মী) জয়তুন নেছা দুদিন বন্ধ থাকা ওই হোটেলের দরজার তালা খুলে রান্নাঘর পরিস্কার করতে গিয়ে মেঝেতে মামুনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  কিশোর মামুন হত্যা মামলায় গ্রেফতার হওয়া হোটেল মালিক আশ্রব আলী ও কর্মচারী আমজদ আলী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com