শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

আটঘরিয়ায় গোপনে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে গোপনে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয়রা।
এঘটনায় স্থানীয়রা উত্তাল হয়ে ফুঁসে উঠেছেন। এই গোপন নিয়োগ প্রক্রিয়া বাদিলের দাবীতের পাবনা জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছে স্থানীয়রা।

সোমবার সন্ধ্যায় উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর বাজারে এই বিক্ষোভ মিছিল করেন।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পারখিদিরপুর বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ শেষে তিনমাথা মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্যদেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক মো. আব্দুল বাতেন সরকার, যুবলীগ নেতা তরিকুল ইসলাম রঞ্জু, মোক্তার হোসেনসহ স্থানীয়রা।

জানাগেছে, উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইন্তাজ আলী খান ও প্রধান শিক্ষক মো. আফতাব হোসেনের যোগসাজসে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নামসর্বস্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ জুয়েল রানা বলেন, গত ২৪ আগষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেনের কাছে নিয়োগা সংক্রান্ত তথ্য জানতে চাই কিন্তু প্রধান শিক্ষক আমাকে কোন তথ্য না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা অস্বীকার করে।

পরবর্তীতে এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইন্তাজ আলী খানের কাছে জানতে গেলে তিনিও অস্বীকার করেন। ৫ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে উক্ত প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় সময় শেষ হয়ে গিয়েছে মর্মে জানায়।

নিয়োগ প্রত্যাশী আসাদুল ইসলাম বলেন,  সভাপতি ও প্রধান শিক্ষকের এধরনের গোপনিয়তার জন্য আমি সহ আরও অনেকেই আবেদন করা থেকে বঞ্চিত হয়েছি।

যাতে পরিষ্কার প্রমাণিত হয় প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজসে তাদের কোন আত্মীয় বা পছন্দের ব্যক্তিকে মনোনিত করা আছে। এ কারণে উক্ত বিজ্ঞপ্তি বাতিল ও বহুল প্রচারিত সংবাদ পত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দানের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com