শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুু।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান টুটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল।
প্রধান শিক্ষক বেলাল হোসেন খানের আমন্ত্রণের  উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।
প্রতিযোগিতায় ৬২টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ১২’শ শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া পরিচালনা করেন মোঃ আব্দুল মোমিন, মোঃ হেলাল উদ্দিন খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com