মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২১৫ বার

পাবনার আটঘরিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর সার্বিক নির্দেশনায় দিনব্যাপী এপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলীর ব‍্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারানী মন্ডল, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, ধলেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ, নাদুড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল বাশার প্রমুখ।

প্রতিযোগিতায় বিভিন্ন ক‍্যাটাগরিতে উপজেলার বিভিন্ন বিদ‍্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশনেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলী জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহনে হামদ/না’ত, কেরাত, বাংলা রচনা, রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত ও লোক সঙ্গীত, জারী গান, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক, দেশাত্ববোধক গান ও উচ্চাঙ্গ সঙ্গীত, তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ ও লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠত্ব যাচাই বাছাই উপ-কমিটি কর্তৃক আবেদন সমূহ যাচাই-বাছাই পূর্বক শ্রেষ্ঠ স্কাউট ও শ্রেষ্ঠ গার্ল গাইড, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রোভার শিক্ষকসহ নানা ক‍্যাটাগরিতে নির্বাচন করা হবে।

পরে উপজেলার শ্রেষ্ঠরা নির্ধারিত দিন-তারিখে পাবনা জেলা ভেন্যুতে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com