বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় আমগাছ থেকে সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৩১ বার

পাবনার আটঘরিয়া পৌরসভার উত্তরচক মহল্লার আম গাছ থেকে ইসাহাক আলী (৪৬) নামে এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উত্তরচক গ্রামের সঞ্জিত সরকারের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ইসাহাক আলী উপজেলার  উত্তরচক (জালালের ঢাল) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি ঈশ্বরদী ইউএনও অফিসের অফিস সহায়কের চাকুরি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতেও বাড়িতে ছিল। সে ভোরে ঘুমথেকে উঠে গিয়ে বাড়ির পাশের সঞ্জিত সরকারের আমবাগানের স্থানীয় কৃষক সুজন সরকার সকালে একটি আমগাছে তাঁকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব‌্যক্তিজীবনের অশান্তির কারণে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com