বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আটককৃত সেই ব্রাহামা জাতের গরু ফেরত চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৯০ বার

বিমানবন্দরে আটক হওয়া ১৮ টি ব্রাহামা গরুর দাবি করে এবং ফিরে পেতে খুজে পাওয়া গেছে প্রকৃত মালিক পক্ষ। সেই হিসেবে গরুগুলো পেতে এবার আদালতের দারস্ত হলেন একটি পক্ষ।

 

তথ্য বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা ব্রাহমা জাতের সেই ১৭টি গরু রিলিজ (মুক্ত) চেয়ে হাইকোর্টে রিট করেছে মোহাম্মপুরের সাদেক অ্যাগ্রো।

 

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস ও মেহেদী হাসান। পরে মেহেদী হাসান জানান,১৮টি গুরু জব্দ করা হয়েছিল। এর মধ্যে একটি মারা গেছে।

 

 

বাকি গরুগুলো রিলিজ চেয়ে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন শনিবার রিট করে। সোমবার তালিকায় ছিল, কিন্তু শুনানি হয়নি। মঙ্গলবার ০৩ আগস্ট শুনানি হতে পারে বিমানবন্দরে কেন গরু আনতে যাননি এমন প্রশ্নে আইনজীবী বলেন, বিস্তারিত আদালতে বলবো।

 

 

এর আগে গত ৫ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করে ঢাকা কাস্টমস হাউস। গরুগুলো আমেরিকা থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। ওইদিন ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে।

 

 

ধারণা করা হচ্ছে গরুগুলোর প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। ঢাকা কাস্টমস হাউস জানায়, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সের এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহামম্দপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। তবে বিমানবন্দরে গরুগুলো কেউ নিতে আসেননি।

 

 

ঢাকা কাস্টমস হাউস হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় রাখা হয়েছে। গরুগুলোর কোনো দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com