বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আঞ্জুমানপাড়া সীমান্তে গোলাগুলির

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ বার

বান্দরবানের ঘুমধুম সীমান্তের পর এবার কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে গোলাগুলির পাশাপাশি থেমে থেমে ছোড়া হয়েছে মর্টার শেল।

বিষয়টি নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী  জানান, আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার ৩ থেকে ৪ কিলোমিটার পূর্বে গুলির আওয়াজ শুনতে পান স্থানীয়রা। মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটে।

 

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ  বলেন, এতদিন ঘুমধুম সীমান্তে গোলাগুলির ঘটনার কথা আমরা শুনেছি। কিন্তু আজ আঞ্জুমানপাড়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে এপারের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com