বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আগামীতে সুষ্ঠ একটি নির্বাচন ও ভোটাধিকারের জন্য জাতীয় পার্টি আন্দোলন করে যাবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল গোসেন তাপস

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার

জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন সেদিন জাপা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ যদি বর্তমান সরকারকে সমর্থন করে ক্ষমতায় না আনতে তাহলে আজ তাদের বিএনপির মত অবস্থার পরিনত হত।

“আমরা একটা ˆবৈষম্যহীন সাম্যের বাংলাদেশ চাই। আমরা একটা আধিপত্যবাদসহ বিদেশী প্রভূত্বহীন বাংলাদেশ দেখতে চাই।

আমরা ভোটের অধিকার চাই। আগামীতে সুষ্ঠ একটি নির্বাচন ও ভোটাধিকারের জন্য জাতীয় পার্টি আন্দোলন করে যাবে এই জন্য জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের এক্যবদ্ধ হয়ে রাজ পথে থাকার আহবান জানান।

আজ শনিবার (১লা) জানুয়ারী বিকালে নগরীর দক্ষিণ চকবাজার জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা ও মহানগর আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি,সমাবেশ ও কেক কাটা পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন।

জাপার বরিশাল জেলা আহবায়ক অধ্যাপক (অবঃ) মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাপা যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস,এম পারভেজ, জাপা কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাপা সহ-সভাপতি রফিকুল ইসলাম গফুর, জাপা কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত সেকেন্দার মিয়া, জাপা জেলা নেতা এ্যাড, আঃ জলিল, রুস্তুম আলি খান, আকতার হোসেন সপ্রু,কামরুľান চৌধুরী কামাল,মামুন মোর্সেদ ফোরকান তালুকদার,নজরুল ইসলাম,মঞ্জুরুল আলম খোকন, খাজা সফিউল্লাহ দিপু,বাবু ননি গোপাল,ইরান চৌধুরী সহ আরো বিভিনś নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

এর পূর্বে নগরীর ত্রিশটি ওয়ার্ড সহ জেলার বিভিন্ন। উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন ও প্লার্ড বহন করে সমাবেশে অংশ গ্রহন করে।

সমাবেশ শেষে এক বণ্যাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে দলীয় নেতা কর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com