শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতির ছেলের বাগানে গাঁজা!

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০০ বার

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও এলাকায় গাঁজা গাছসহ আলতাফ লটিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি ছয়গাঁও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার লটিয়ার ছেলে।

শুক্রবার (১৬ মে) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আলতাফ লটিয়ার নিজস্ব বাগান থেকে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। এরপর তাকে হিজলা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আলতাফ দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এতদিন বিষয়টি কেউ প্রকাশ করেনি। তবে গোপন সূত্রে তথ্য পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে ধরে ফেলে।

হিজলা থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে হিজলা থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক না কেন, ছাড় নেই। আলতাফ লটিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে। অপরদিকে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com