বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

অভিযুক্ত যখন পুলিশ !

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩২ বার
ছবি-ফাইল ফটো

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে আদালতে মামলার আবেদন জমা পড়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জানান, জেলা ও দায়রা জজ আদালতে উজির মিয়ার ছোট ভাই ডালিম মিয়া মামলার আবেদন করেছেন। এ বিষয়ে বিকেলে আদেশ দেবেন বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার।

আবেদনে শান্তিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ও পুলিশ লাইনে প্রত্যাহার করা উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ সূত্রধরকে আসামি করা হয়েছে।

উজির মিয়ার ভাই ডালিম মিয়া বলেন, মাত্র আবেদন করেছি। মামলা হয়ে গেলে আপনাদের দ্রুত মামলার কপি দেওয়ার চেষ্টা করছি।

গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিজ বাড়ি থেকে উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। অসুস্থতা বাড়লে ২১ ফেব্রুয়ারি উজির মিয়াকে বাড়ি থেকে স্থানীয় কৈতক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২১ ফেব্রুয়ারি বিকেলে স্বজনরা ও স্থানীয়রা পাগলা বাজারে অবস্থান নিয়ে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগে চার ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

২৭ ফেব্রুয়ারি উজির মিয়াকে নির্যাতনের অভিযোগে শান্তিগঞ্জ থানার তৎকালীন এসআই দেবাশীষ সূত্রধরকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করার সময় এসআই দেবাশীষ, তখনকার দায়িত্বপ্রাপ্ত ওসি আলাউদ্দিন, এসআই পার্ডন কুমার সিংহ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তারুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

দেবাশীষের বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। দেবাশীষ গ্রেফতারের সময় উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com