মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

অপহরণ মামলার ১ মাসের মধ্যে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার

ব‌রিশা‌লের উ‌জিরপু‌রে কি‌শোরী‌কে অপহর‌ণের অভিযোগে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকেও। এক মাসেরও বেশি সময় আগে কিশোরী অপহরণের মামলা হয় উজিরপুর থানায়।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার গাজীপুর জেলার শ্রীপুরের কেওয়া গ্রামের একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে।

 

বিষয়টি বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছে বরিশাল জেলা পুলিশ। জেলা পু‌লি‌শের বি‌শেষ শাখার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ইকবাল হোছাইন ব‌লেন, ‘গত ২৮ জুন উ‌জিরপু‌রের বা‌হেরঘাট এলাকার এক ব্যক্তি উ‌জিরপুর থানায় অ‌ভি‌যোগ ক‌রেন, তার মে‌য়ে‌কে একই এলাকার দুই থেকে তিনজন পাচার ও ধর্ষণের উ‌দ্দে‌শ্যে অপহরণ ক‌রে‌ছে। ‘এর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের তথ্য সংগ্রহ করা হয়।

 

এর মধ্যে একজনের অবস্থান গাজীপুরে বলে শনাক্ত করে পুলিশ। সেই সূত্র ধরে শ্রীপুরের ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই কিশোরী ও এক যুবককে পাওয়া যায়। সংবাদ সম্মেলনে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ব‌লেন, ‘অপহরণ মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক, তা তদন্ত করা হ‌চ্ছে। তাকে রিমান্ডে পেতে আবেদন করা হবে। এরপর জিজ্ঞাসাবাদে অপহরণের কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com