শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

অতিরিক্ত টাকায় বিক্রি হচ্ছে কোমল পানীয় এবং বিশুদ্ধ পানি

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৩৮ বার
বাইপাস স্টেশন থেকে ছবিটা ক্যামেরা বন্দি করেছে- মো.মুরাদ হোসেন
দেশে তীব্র তাপদাহ, ঠান্ডা পানির চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। পরিস্থিতি তে সুযোগ বুঝে পাবনায় অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো কতিপয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত টাকায় বিক্রি হচ্ছে কোমল পানীয় এবং বিশুদ্ধ পানি।
জায়গায় জায়গায় (বিশেষ করে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, পর্যটন কেন্দ্র) কোমল পানীয়, বিশুদ্ধ পানি এবং আইসক্রিমের মূল্য বাড়িয়ে বিক্রি হচ্ছে। খাবার খাবার-পানীয়ের নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত ১০-১৫ টাকায় বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা।
রোদে বারবার পানি তৃষ্ণায় অতিরিক্ত মূল্য দিয়েই সাধারণ মানুষেরা কিনছেন এসব পণ্য।
উপজেলার রিফাত শিমুল নামের এক ব্যক্তি বলেন, লেভেলে মূল্যমান লেখা থাকার পর ও দাম বেশি নিচ্ছেন দোকানদারেরা। পরিবেশে এমন টা আশা করা যায় না।
Read more প্রতিকার করবে কে?
বাইপাস স্টেশনে একজন পানি বিক্রেতার কাছে এর কারণ জানতে চাইলে তিনি কোনো উপযুক্ত কারণ দাঁড় করাতে পারেননি।
প্রতিকূল পরিবেশে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সর্ব সাধারণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com