সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

হাবিপ্রবি শিক্ষার্থীর অকাল মৃত্যু, ভিসির শোক প্রকাশ

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ মেহবুবের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

 

বৃহস্পতিবার( ৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা থেকে পাঠানো এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

 

শোকবার্তায় উপাচার্য ড.এম কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী তাজা প্রাণ ঝরে গেলো, এ ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টদায়ক।

আমি ফিরোজ মেহবুব এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি এবং তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

 

উল্লেখ্য, পিত্তথলির ক্যানসারে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৬ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মেহবুবের মৃত্যু হয়। ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামের রফিকুল ইসলামের (মন্টু) ছেলে।

 

এর আগে ফিরোজ মেহবুব সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রংপুর প্রাইম হাসপাতালে নেওয়া হয়।

 

চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যানসার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছিল। ফিরোজকে বাঁচাতে দ্রুত ভারতে নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com