সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৯৭ বার

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় বাবুল মিয়া (৪০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় পূর্বক ভিকটিমকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে।

 

বুধবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। বাবুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ার গাঁও গ্রামের মৃত দেওয়ান আলী ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, তৎকালীন ২০০২ সালে ১ আগস্ট ঘটনার সময় ভিকটিমের বয়স আনুমানিক ছিল ১১ বছর। তিনি ওই সময় কাইয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।

 

ওই দিন রাত ১২টার সময় ধর্ষণকারী বাবুল কৌশলে ঘরের দরজা খুলে ভিকটিমের ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

 

এ সময় মেয়েটির চিৎকারে তার বাবা-মা ঘুম থেকে ওঠে আসামি বাবুলকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

 

পরে বিচার না পেয়ে ভিকটিমের অভিবাক বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান দেন। রায়ে মেয়ের বাবাসহ আত্মীয় স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন নান্টু রায় এবং আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন আব্দুল কাদির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com