বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

সালথায় ডাকাত দলের এক সক্রিয় সদস্য আটক

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৬৮০ বার
ফরিদপুরের সালথায় সাদ্দাম হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সাব-বিদ্যুত অফিসের তার কাটার সময় সালথা থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত সাদ্দাম হোসেন খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া খানপাড়া এলাকার আজহার আলী খানের ছেলে। বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়া থাকেন।
সালথা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাব বিদ্যুত অফিসে তার কাটার সময় সালথা থানা পুলিশের একটি টিম সাদ্দাম হোসেনকে আটক করে। এসময় একটি ট্রাক-পিকআপ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতী ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, আটককৃত ডাকাত দলের সক্রিয় সদস্য সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার শ্যালক রাজা ও রাজুর সাথে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতী ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com