বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৫৮ বার

ঢাকার আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলেকে আটক করেছে র্যাব-৪। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

 

এর আগে বুধবার ভোররাতে তাকে আশুলিয়া থাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আফাজ উদ্দিন (২৮) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

 

্যাব জানায়, গত মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ভারসাম্যহীন ছেলের হাতে দা’য়ের কোপে বাবার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ই পলাতক ছিল ছেলে আফাজ উদ্দিন। আটক থেকে বাঁচতে তিনি নানা সময়ে স্থান পরিবর্তন করেন।

 

পরে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

এসময় উদ্ধার করা হয় রক্তমাখা বটি, বিছানায় চাদর ও রক্তমাখা লুঙ্গী। র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটক আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।

 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোররাতে নিজ ঘরে ভারসাম্যহীন ছেলের হাতে খুন হন পিতা নুর মোহাম্মদ। ঘটনার পর থেকে ই পলাতক ছিল ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com